নির্বাচন নিয়ে নিশ্চয়তা দিলেন আসিফ মাহমুদ

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৭:৪২

নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা সরকার রক্ষা করবে বলে নিশ্চয়তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে এই নিশ্চয়তা দিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্ট করেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে–এসব শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না।

তিনি লিখেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বারবার বলছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই: সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।

যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে ইউএন রিপোর্টের মাধ্যমে স্বীকৃত।

ইত্তেফাক/এমএস/এমএএস