তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১৫ জন নিহত

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০০:০২

তুরস্কে অবৈধ অভিবাসীবাহী একটি মিনিবাস দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন যাদের মধ্যে বাংলাদেশি আছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছেন। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এসব তথ্য জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টায় বাসটি রাজধানী ভ্যান থেকে ওজাল্প জেলায় যাচ্ছিল। পথে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশে পড়ে যায়। ভ্যান প্রদেশের গভর্ণর মেহমেত এমিন বিলমেজ জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি উল্লেখ করে মেহমেত এমিন জানান, নিহতরা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।