সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র বিক্রি বন্ধে প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। সিনেটে অনুমোদন পাওয়ার এক মাসের মাথায় প্রতিনিধি পরিষদে বুধবার তিনটি প্রস্তাব পাস হয়। যদিও সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস না হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বিলে ভেটো দিতে পারবেন। তবে প্রস্তাবটি দুই কক্ষে পাস হওয়ায় আপাতত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ৮ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত হয়ে গেল। আর তাত্ক্ষনিকভাবে জাহাজে বহন করা ১ লাখ ২৪ হাজার গাইডেড মিসাইলের রপ্তানিও থেমে গেল। প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাট ছাড়াও একজন রিপাবলিকান ভোট দেন। -ইউএসএ টুডে
