ঢাবির ৫২তম সমাবর্তন ৯ ডিসেম্বর

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০০:০৭

আগামী ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সম্প্রতি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট সভায় জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ফর কসমিক রে রিসার্চ-এর পরিচালক এবং নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী অধ্যাপক ড. তাকাকি কাজিতাকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করা হয়েছে। সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।