সিরাজগঞ্জে বর-কনেসহ নিহত ১১

প্রত্যেক পরিবারের কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০০:১৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে রেলের লেভেলক্রসিং নির্মাণ, গেটম্যানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রেনের ছাদে যাত্রী তোলা বন্ধে পদক্ষেপ নিতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে রেলসচিব, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে এ রিট করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

এর আগে বুধবার কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে নোটিশ দেন তিনি। কিন্তু নোটিশের জবাব না পেয়ে এ রিট করা হয়। আগামী সপ্তাহে এ রিটের ওপর শুনানি হতে পারে। ১৫ জুলাই সন্ধ্যায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে বরকনেসহ ১১জন নিহত হয়।