সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। যোগ্য ও আগ্রহীরা চাইলে আবেদন করতে পারেন উল্লিখিত পদটিতে।
আবেদনের যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। তবে স্নাতকে কোনো অবস্থাতেই দ্বিতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহীরা চাইলে ব্যাংক এশিয়ার (www.bankasia-bd.com) ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। ইতোমধ্যে শরু হয়েছে আবেদনের কার্যক্রম। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। বয়সসীমা :উল্লিখিত পদে আবেদনের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীদের বয়সসীমা হতে হবে ৩০ নভেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত বয়ষ সর্বোচ্চ ৩০ বছর। এই পদটির জন্য পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। চূড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে। বেতন ভাতা :অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদটিতে প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্তরা প্রত্যেকে বেতন হিসেবে পাবেন ২৫ হাজার টাকা। তবে দক্ষতা ভালো হলে নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ভাবে নিয়োগ দেওয়া হতে পারে। আবেদন পদ্ধতি: উল্লিখিত পদটিতে আবেদন করতে হলো আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা দুইকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাংক এশিয়া লিমিটেড প্রতিষ্ঠানের (www.bankasia-bd.com) ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময় ওয়েবসাইটের যাবতীয় নির্দেশনা মেনে তা করতে হবে। নিয়োগ পরীক্ষা:ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে সাধারণত প্রার্থীদের এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়। পরীক্ষার তারিখ ও সময় পরে ব্যাংকের ওয়েবসাইটে নজর রাখতে হবে।
