জাপানে স্টুডিওতে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৩৩

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০৭:৪৩

জাপানের একটি অ্যানিমেশন স্টুডিওতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জন-এ পৌঁছেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার সকালে কিয়োটো অ্যানিমেশন কোম্পানির স্টুডিওতে এক ব্যক্তি গোপনে প্রবেশ করে এক ধরণের তরল পদার্থ স্প্রে করে। ধারণা করা হচ্ছে, এই পদার্থ ছিল পেট্রোল।

দমকল বাহিনী ৩৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অন্তত ১০ জনকে ভবনের সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। কর্মকর্তারা বলেছেন, আগুন লাগার সময় ভবনে প্রায় ৭০ জন ছিলেন। বিভিন্ন খবর থেকে জানা যায়, হাসপাতালে প্রায় ৩৬ জন চিকিৎসা নিচ্ছেন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

আরো পড়ুন: তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ১৭, থাকতে পারে বাংলাদেশি

পুলিশ ওই সন্দেহভাজনকে আটক করেছে। শরীরে জখম থাকার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।-সিএনএন

ইত্তেফাক/এমআর