কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া জেলা স্কুলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- রাহাত ইসলাম পলাশ (২৮) ও ফাহিম অনিক (২৩)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।
পুলিশ জানায়, কুষ্টিয়া জেলা স্কুলের সামনে গভীর রাতে দ্রুতগতির একটি প্রাইভেটকার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহী পলাশ ও ফাহিম সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলে দুজনই মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর প্রাইভেট কারের পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
