শিল্পেও সরবরাহ ঘাটতি
মাহমুদুর রহমান সুমন
সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ-গ্রীস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
বা জেটের পর পণ্যমূল্য বেড়েছে এক দফা। তারপর গ্যাসের দাম বাড়ল। যা মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। দাম বাড়লেও এসময় সাধারণের আয় বাড়েনি। অবসরভোগী, গৃহিণীদের আয়ে কিছুটা সহায়ক হয় সঞ্চয়পত্র। সেখানেও এবারে পড়েছে অনভিপ্রেত হাত। সঞ্চয়পত্রে উেস কর কর্তন দ্বিগুণ করা হয়েছে। সেই চাপ সামলানো আবার গ্যাসের দাম বৃদ্ধি, কয়দিন পর কোরবানির ঈদে আবারো পণ্যমূল্য বৃদ্ধির শঙ্কায় ক্রেতাদের নাভিশ্বাস চরমে। গ্যাসের বাড়তি দাম মানেই শুধু গ্যাসের দাম নয়, বরং এর প্রভাব অন্যান্য খাতেও পড়বে। জ্বালানির দাম বাড়লে পণ্যের উত্পাদন খরচ বাড়বে। আবার জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকায় পণ্যের মানও যথাযথ সংরক্ষণ করা যায় না। ফলে এটি সত্য যে, ভোক্তাদের ওপর বড়ো চাপ এটি।
কনজ্যুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) হিসেব মতে, বিগত ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ শতাংশের মতো। পণ্য ও সেবামূল্য বৃদ্ধি পেয়েছে ৫ শতাংশ। ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেছেন, সীমিত ও নির্দিষ্ট আয়ের মানুষ এবং বয়স্ক অবসরপ্রাপ্ত এবং গৃহিণীদের জন্য এবারের বাজেট অনুকূল নয়। ভ্যাটের পরিধি যেভাবে বাড়ানো হয়েছে, তাতে বেশ কিছু পণ্যের দাম বাড়াই স্বাভাবিক।
গত ১০ বছরে গ্যাসের দাম বাড়ানো হলো সপ্তমবারের মতো। বিশ্ববাজারে গ্যাসের দাম যখন শতকরা ৫০ ভাগ হ্রাস পেয়েছে, তখন বাংলাদেশে অবিশ্বাস্য হারে দাম বাড়ানো হলো। এক অর্থবছরেই প্রাথমিক জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করা বিদ্যুত্ খাতের গ্যাসের দাম বাড়লো ৪১ শতাংশ। ক্যাপটিভ পাওয়ারের গ্যাসের দাম বৃদ্ধি শতকরা ৪৪ ভাগ। অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্বৃত্তায়নে যখন দেশের মানুষ দিশেহারা তার মধ্যে এই গ্যাসের মূল্য বৃদ্ধি মানুষকে আরোও ভাবিয়ে তুলেছে। গ্যাসের মূল্য না বাড়িয়ে বরং গ্যাস চুরি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। যেখানে প্রকাশ্য দিবালোকে শত শত মাইল পাইপ লাগিয়ে গ্যাস চুরি হচ্ছে। সারা বাংলাদেশে লাখ লাখ অবৈধ গ্যাসের লাইনের মাধ্যমে গ্যাস চুরি রোধে কোনো পদক্ষেপ নেই।
দেশের বিভিন্ন এলাকাতে গ্যাসের লোডশেডিংয়ের কারণে চাহিদার সঙ্গে সরবরাহ পর্যাপ্ত না পাওয়ায় শত শত শিল্প-কারখানা রুগ্ন হয়ে পড়েছে। বাংলাদেশের কৃষকসমাজ যখন উচ্চ উত্পাদন ব্যয়ের বিপরীতে অসহনীয় মূল্য বিপর্যয়ের শিকার, সেখানে সার উত্পাদনে ব্যবহূত গ্যাসের দাম বাড়ানো হয়েছে সর্বোচ্চ ৬৪ শতাংশ।
