মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস’র উদ্যোগে ঈদ পুর্নমিলনী

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ২১:৪৯

ফেনীর মুহুরীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস-এর উদ্যোগে স্মরণকালের বৃহত্তম ঈদ পুর্নমিলনী ও মেজবানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসনে, এয়াকুব চৌধুরী, ঢাকা সাংবাদকি ইউনিয়নের সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী, মেজর (অব.)আবদুল কাদের,  আলমগীর সিদ্দিকীসহ আরও অনেকে।

প্রায় দুই হাজারের বেশি নবীন ও প্রবীণ এতে অংশ নেয়। সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ এ অনুষ্ঠানকে প্রানবন্ত করে তুলে। মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস। অনলাইন রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আমন্ত্রিত সাবেক শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করা হয়।

জানা গেছে, স্কুলটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। এই স্কুল প্রতিষ্ঠার পেছনে নানা ঘটনা ও ইতিহাস জড়িত। দেশের স্বনামধন্য অনেক সচিব, আমলা, শিল্পপতি, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব এই স্কুলেরই শিক্ষার্থী ছিলেন। স্কুলটি সাবেক শিক্ষার্থীদের নিয়ে আয়োজন হয় অনুষ্ঠানটি।

আয়োজক কমিটিতে রয়েছেন নুর উদ্দনি জাহাঙ্গীর, অ্যাডভোকটে জয়নাল আবদীন, ইফরানুল বারী খান (সোহেল) জিয়া উদ্দিন সোহাগ, আজিমুল হক আসাদসহ আরও অনেকেই রয়েছেন।

অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গজল ও সংগীত পরিবেশনার পাশাপাশি মজেবানির আয়োজন  করা হয়।

ইত্তেফাক/এপি