কিছুদিন আগে খোকন (নির্মাতা বদিউল আলম খোকন) ফোন দিয়েছিল আমাকে। বললো, বন্ধু, তুই কই? বললাম, আমি গাড়ি চালাচ্ছি। তখন বললো, একটু ম্যাডামের (মৌসুমী) সঙ্গে কথা বলবো। কাল ফোন দেবো তাহলে। এরপর আর সে ফোন দেয়নি। মৌসুমীর সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়নি খোকনের। মৌসুমীর অভিনয়ের কথাটি নিউজে দেখে আমি জানতে চাইলাম, ছবির বিষয়ে কারো সঙ্গে কথা হয়েছে কি-না? মৌসুমী জানালো, কারো সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। এমন ঘটনা সত্যিই ঠিক হয়নি। এখন যদি সে বলে, চিত্রনাট্যের কারণে মৌসুমী ও আমিন খান থাকছেন না, তাহলে তাঁর আনুষ্ঠানিকভাবে ‘সরি’ বলা উচিত।
সম্প্রতি বদিউল আলম খোকন পরিচালিত শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘আগুন’-এ নির্মাতা-শিল্পীর কমিটমেন্ট প্রসঙ্গে চিত্রনায়ক ওমর সানী
