চলতি বছরে চরম ব্যস্ত সূচি বাংলাদেশ দলের 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১২:৫১

চলতি বছরে বেশ ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। চলতি মাসেই রের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের ব্যস্ততা। এরপর নভেম্বর পর্যন্ত টানা খেলার মধ্যে থাকবে নাজমুল হোসেন শান্তর দলের। 

চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর মে মাসে পাকিস্তানের মাটিতে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে টাইগাররা।

জুলাই মাসে ফিরতি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সিরিজটিতেও থাকবে শুধু টি-টোয়েন্টি। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। আগস্টে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ভারত।

অক্টোবরে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

ইত্তেফাক/জেডএইচ