ট্রাম্পের শুল্ক একটি ‘জাতীয় সংকট’: জাপানি প্রধানমন্ত্রী 

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৩:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। যদিও দেশটির সংস্থাগুলো যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বিনিয়োগকারী। 

এনিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক আরোপিত শুল্ক একটি ‘জাতীয় সঙ্কট’। কারণ, তিনি দেশের ওপর এর প্রভাব কমাতে আন্তঃদলীয় আলোচনা করার প্রস্তুতি নিচ্ছেন। 

শিগেরু ইশিবা সংসদে বলেন, শুল্ক আরোপকে ‘একটি জাতীয় সংকট বলা যেতে পারে এবং সরকার সকল পক্ষের সঙ্গে যথাসাধ্য চেষ্টা করছে।’

ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য ‘ঠান্ডা মাথার’ দৃষ্টিভঙ্গির আহ্বান জানিয়ে, ইশিবা তার মন্ত্রীদের শুল্ক ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করার এবং দেশীয় শিল্পের জন্য ‘অর্থায়ন সহায়তা এবং কর্মসংস্থান রক্ষাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন । 

ইত্তেফাক/এসআর