পাপুয়া নিউ গিনিতে আঘাত হেনেছে ৬.৯ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৫:৫২

পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) সকালে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পরে সতর্কতা প্রত্যাহার করে।

কেন্দ্রটি জানিয়েছে, ভূমিকম্পের পরে এখন সুনামির আশঙ্কা এখন কেটে গেছে। নিকটতম পর্যবেক্ষণ স্থানে সুনামির কোনো সম্ভাবনা নেই।

ইউএসজিএস তথ্য বলছে, সমুদ্রের একই অঞ্চলে পরে বেশ কয়েকটি আফটারশক হয়। যার প্রাথমিক মাত্রা ছিল ৪ দশমিক ৯ থেকে ৫ দশমিক ৩।

ইত্তেফাক/এসকে