চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি জামাল উদ্দিন

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২০:৪৩

বিশেষ প্রতিনিধি

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। বিসিএস প্রশাসন ক্যাডারের গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা জামাল উদ্দিনকে সচিব পদমর্যাদায় চুক্তিতে আরো এক বছরের জন্য এই নিয়োগ দিয়ে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়  থেকে আদেশ জারি করা হয়। আগামীকাল শনিবার ২০ জুলাই চাকরির মেয়াদ শেষে জামাল উদ্দিনের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। এখন অবসরোত্তর ছুটি বাতিলের শর্তে চুক্তিভিত্তিতে এই নিয়োগ পেলেন তিনি। আগামী ২১ জুলাই রবিবার বা যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জামাল উদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থাকার সময় ২০১৭ সালের ২৯ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান।