আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথ সভা আজ

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২০:৪৪

বাসস

আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের এক সভা আজ অনুষ্ঠিত হবে। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সকাল এগারোটায় এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভায় সভাপতিত্ব করবেন।