বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর ত্রিবার্ষিক সম্মেলন স্থানীয় প্রিয়াঙ্কা শুটিং জোনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আসাফোর প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মো. ফারুক খান এমপি।
সম্মেলনে সভাপতি পদে সাইদুর রহমান সজল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী তিন বছরের জন্য আসাফোর সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ৬৫ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে শাহাদাত্ হোসেন লিটন (চিত্র পরিচালক) সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। সম্মেলনে সকল জেলা ও মহানগর থেকে কাউন্সিলরগণ অংশগ্রহণ করেন। -প্রেস বিজ্ঞপ্তি
