ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
বিভিন্ন অনিয়মের অভিযোগে ত্রিশালের বৈলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমান মুকুলকে স্থায়ীভাবে অপসারণ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা যায়, ইউপি চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমান মুকুলের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নিজেস্ব সম্পত্তি ব্যক্তি স্বার্থে লিজ/ভাড়া দিয়ে নিজে ভোগদখল, ইউপি সদস্য মুঞ্জুরুল হক মিলনকে বিনা কারণে অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করা এবং পরিষদ সচিবের সঙ্গে অশালীন আচরণসহ ভয়ভীতি দেখিয়ে বদলি হতে বাধ্য করা, ৩ নম্বর ওয়ার্ডের এলজিএসপি-২ প্রকল্পের আওতায় কালভার্ট নির্মাণ না করে এক লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই ইউনিয়নের ১২ জন সদস্যের অনাস্থা প্রস্তাব উত্থাপিত হওয়ার পর তদন্তে তা প্রমাণিত হয়েছে।
