মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর থানা পুলিশ গড়াই নদী থেকে শুক্রবার দুপুরে ভাসমান অজ্ঞাত পরিচয় বয়স্ক এক যুবকের লাশ উদ্ধার করেছে। লাশটির পরিচয় জানা যায়নি। লাশটি অর্ধগলিত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গড়াই নদীর শ্রীপুরের মাঝাইল শেখপাড়া নামক স্থানে লাশটি নদীতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশটির পরিচয় জানা যায়নি। লাশটি অর্ধগলিত।
