বাংলা
মো. সুজাউদ দৌলা
সহকারি অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
পয়লা বৈশাখ
কবীর চৌধুরী
১। ‘পয়লা বৈশাখ’ কোন জাতির উত্সব?
(ক) ভারতীয় (খ) হিন্দু (গ) মুসলিম (ঘ) বাঙালি
২। বাঙালি জাতির জাতীয় উত্সব কোনটি?
(ক) স্বাধীনতা দিবস
(খ) বিজয় দিবস
(গ) ২১শে ফেব্রুয়ারি
(ঘ) পয়লা বৈশাখ
৩। পয়লা বৈশাখের ঐতিহ্য কেমন?
(ক) সাফল্যমণ্ডিত (খ) গৌরবমণ্ডিত
(গ) ইতিহাসমণ্ডিত
(ঘ) উত্সবমণ্ডিত
৪। অতীতে পয়লা বৈশাখের সঙ্গে কিসের যোগসূত্র ছিল?
(ক) বিজ্ঞানের (খ) কৃষির
(গ) শিল্পকলার (ঘ) ভূগোলের
৫। প্রাচীনকালে সকল সমপ্রদায় নববর্ষ উত্সবে যোগ দিত-
(ক) সুখে (খ) শান্তিতে
(গ) গৌরবে (ঘ) সোত্সাহে
৬। অতীতে পয়লা বৈশাখ দিনটি অন্যান্য দিন থেকে কী ছিল?
(ক) উত্সবের (খ) শান্তির
(গ) সংহতির (ঘ) স্বতন্ত্র
৭। ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধে কোন ঐতিহাসিকের নাম উল্লেখ আছে?
(ক) হেরোডোটাস
(খ) আবুল ফজল
(গ) হোমার (ঘ) বাল্মীকি
৮। ‘আইন-ই-আকবরী’ গ্রন্থের রচয়িতা কে?
(ক) ভারতচন্দ্র রায় গুণাকর
(খ) বাল্মীকি
(গ) আবুল ফজল
(ঘ) কালিদাস
৯। আবুল ফজল কত বছর আগের বিখ্যাত ঐতিহাসিক?
(ক) দুইশ বছরের বেশি
(খ) দুইশ পঞ্চাশ বছরের বেশি
(গ) তিনশ বছরের বেশি
(ঘ) সাড়ে তিনশ বছরের বেশি
১০। ব্রিটিশ শাসনামলের শেষের দিকে এদেশের জনগণের মধ্যে কিসের প্রতিফলন ঘটেছিল?
(ক) স্বাধীনতাবোধের (খ) সংস্কৃতির
(গ) জাতীয়তাবোধের (ঘ) সংগ্রামের
১১। ‘সোত্সাহ’ বলতে কী বোঝায়?
(ক) অনাগ্রহ (খ) আগ্রহ সহকারে (গ) অনুত্সাহ(ঘ) উপযোগী
১২। আবুল ফজল বাংলা নববর্ষকে এদেশের জনগণের নওরোজ বলেছেন কেন?
(ক) নতুন দিন বলে
(খ) নতুনকে স্বাগত জানাতে
(গ) নতুন দিনকে স্মরণীয় করতে (ঘ) স্বতন্ত্র্য বৈশিষ্ট্যের কারণে
১৩। ‘স্বাদেশিকতা’ বলতে কী বোঝায়?
(ক) স্বদেশ ভীতি (খ) স্বদেশ প্রীতি
(গ) স্বদেশ ঐতিহ্য(ঘ) স্বদেশ সংগ্রাম
১৪। পাকিস্তান সরকার নববর্ষ উদযাপনে বাধা দেয়-
(ক) সামাজিক কারণে
(খ) রাজনৈতিক কারণে
(গ) অর্থনৈতিক কারণে
(ঘ) ধর্মীয় কারণে
১৫। ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্ত করা হয় কেন?
(ক) সামপ্রদায়িক কারণে
(খ) শাসনতন্ত্রের সুবিধার্থে
(গ) অর্থনৈতিক সমৃদ্ধির কারণে (ঘ) প্রতিহিংসার কারণে
১৬। পাকিস্তান সরকারের বিরুদ্ধে সকল সমপ্রদায় প্রতিবাদী হয়ে নববর্ষ উদযাপন করেছিল কেন?
(ক) জাতীয়তাবোধের কারণে (খ) নববর্ষ উত্সবের রক্ষার জন্যে
(গ) ধর্মীয় চেতনায়
(ঘ) অসামপ্রদায়িকতার কারণে
১.ঘ ২.ঘ ৩.খ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.খ ৮.গ ৯.ঘ ১০.গ ১১.খ ১২.খ ১৩.খ ১৪.খ
১৫.ক ১৬.ক
