ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ পাঁচ লিটার দেশি মদসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার অষ্টমনিষা খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার সাকুয়াদীঘি গ্রামের মৃত সরোয়ার প্রামাণিকের ছেলে নজরুল ইসলাম ও একই উপজেলার পংরোহানি গ্রামের মোক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম তাজ। ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আশরাফুল আলম ও এএসআই সেলিম রেজার নেতৃত্বে ঐ এলাকায় অভিযান চালিয়ে দুই মদ ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচ লিটার মদ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার তাদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
