নোয়াখালী প্রতিনিধি
দুই বছর দুই মাসের শিশুপুত্র আইমন হোসেনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন মা নয়ন মনি। এ অভিযোগে বৃহস্পতিবার রাত ১০টায় নয়ন মনিকে (২৫) গ্রেফতার করে পুলিশ। ঐদিন বিকালে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের সালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত নয়ন মনি ঐ গ্রামের বাসের হেলপার সিরাজ মিয়ার স্ত্রী।
সুধারাম মডেল থানার ওসি নবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রাতে নয়ন মনিকে গ্রেফতার করে এবং শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
