ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আলী মিয়া নামে (৬০) এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। আলী মিয়া উপজেলা সদর ইউনিয়নের বনকালী গ্রামের বাসিন্দা। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আলী মিয়া গত ১১ জুলাই সকালে প্রতিবেশীর এক শিশুকন্যাকে (৮) তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ অভিযোগের প্রেক্ষিতে ধর্ষিতা শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঝিনাইগাতী থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
