রংপুর মহানগর আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৩

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মহানগর আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। সম্মেলনে রংপুর মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে।

রংপুর জেলা স্কুল মাঠে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। সম্মেলনে প্রধান বক্তা থাকবেন আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সম্মেলন উদ্বোধন এবং আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর কবির নানক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এবার সম্মেলনে সভাপতি পদে হারুন অর রশিদ হারুন, সিরাজুমমুনির বাশারসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মুরাদ হোসেন ও হারাধন রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি, একেএম আহসানুল হক চৌধুরী ডিউক এমপি, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ জেলা ও মহানগর নেতা-কর্মীরা সম্মেলনে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।