ঘাটাইলে বজ্রপাতে দুজনের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৩

ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

ঘাটাইলে বৃহস্পতিবার বিকেলে পৃথক দুটি স্থানে বজ্রপাতে কলেজ ছাত্রসহ দুজনের মৃত্যু এবং ছয়জন আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঐদিন বজ পাত হলে উপজেলার জামুরিয়া ইউনিয়নের শাহাদত্ হোসেন(৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি পুকুরে মাছ ধরতে গিয়েছিল। একই সময় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে গুণ গ্রাম থেকে মধ্যকর্না নিজ বাড়ি ফেরার পথে বজ পাতে সরকারি জিবিজি কলেজের প্রথম বর্ষের ছাত্র রনির(২০) মৃত্যু হয়েছে। সে উপজেলার মধ্যকর্ণা গ্রামের  আবু হানিফের ছেলে। এছাড়া একই দিন পৃথক বজ পাতে আহত হয়েছেন আরো ছয়জন।