মুক্তাগাছায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৩

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় শুক্রবার সকালে গর্তের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। উপজেলার দুল্লা ইউনিয়নের পূর্ব চন্ডিমন্ডব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- নাজিমউদ্দিনের সাড়ে চার বছর বয়সী ছেলে উজ্জল মিয়া এবং মৃত সাজ্জাদ হোসেনের সাড়ে চার বছর বয়সী মেয়ে জান্নান। দুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী হুসি জানান, স্থানীয় এক ব্যক্তি নতুন ঘর তৈরি করছিলেন। ঘরের খুঁটি লাগানোর জন্য সেখানে মাটি খুঁড়ে গর্ত করা হয়। সকালে সেই গর্তে জমা পানিতে দুই শিশু ডুবে মারা যায়।