লবণসহিষ্ণু পাটের মাঠ দিবস

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৪

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

শ্যামনগরের যাদবপুর গ্রামে উচ্চ লবণাক্ত সহিষ্ণু পাটের অগ্রবর্তী লাইনের বিভিন্ন অ্যাগ্রোইকোলজিক্যাল জোনে অ্যাডাপটিভ গবেষণা এবং জনপ্রিয়করণ কার্যক্রমের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। পাট গবেষণা উপকেন্দ্র, মনিরামপুর যশোরের আয়োজনে শুক্রবার লবণসহিষ্ণু পাটের মাঠ দিবসে অতিথির বক্তব্য রাখেন ডি এ ই, সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস। সভাপতিত্ব করেন বিজেআরআই ঢাকার ফার্ম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড.এ.কে.এম শাহাদাত্ হোসেন।