ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক বিপ্লব জোয়ার্দারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
উপজেলার দুধসার ইউপি চেয়ারম্যান সায়ুব জোয়ার্দার জানান, ধর্ষক বিপ্লব শিশুটির আপন চাচাতো ভাই। একই বাড়িতে পাশাপাশি ঘর তাদের। বৃহস্পতিবার শিশুটিকে কাকুড় খাওয়ার কথা বলে ফুসলিয়ে মাঠে নিয়ে যায় বিপ্লব। এরপর তাকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়।
এদিকে শুক্রবার সকালে এলাকাবাসী ধর্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়।
শৈলকুপা থানার ওসি ফজলুর রহমান জানান, এ ব্যাপারে ঐ শিশুর বাবা মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
