খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি সদরের কলেজগেইট এলাকা থেকে রোজিনা বেগম (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টায় ভাড়া বাসার তালা ভেঙে বিছানা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোজিনার স্বামী মনির হোসেন অটোরিকশাচালক। মনির হোসেন গতকাল থেকে পলাতক বলে জানান স্থানীয়রা। নিহতের মা শিরিনা বেগম জানান, আড়াই বছর আগে মাটিরাঙ্গার তাইন্দং এলাকার মনির হোসেনকে ভালোবেসে বিয়ে করে রোজিনা। নিহত রোজিনা পানছড়ি উল্টাছড়ির বাসিন্দা আব্দুর রশিদের মেয়ে।
খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো. আফছার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।
