সুনামগঞ্জে গাঁজাসহ তিন জন আটক

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৫

 সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন : নোয়াগাঁও গ্রামের মৃত দিদার আলীর ছেলে মো. ইসহাক আলী (৪০), কলাইয়া গ্রামের মৃত সুনীলপালের ছেলে বিদ্যুত্ পাল (৩৩), একই গ্রামের মৃত কমরআলীর ছেলে আলী হোসেন (৩৯)।

শুক্রবার ভোর রাতে পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খানের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে গাঁজাসহ আসামিদের আটক করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা (ডিবি) পুলিশের মিডিয়া উইং এর এস আই মো.আমিনুল ইসলাম।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।