চুয়েটে তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উত্সব

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৬

 রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘চার অধ্যায়ের উপন্যাসে, চিরন্ময় চিরন্তনে’ স্লোগানে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী উত্সব ‘চুয়েট র?্যাগ-২০১৯, চিরন্ময়-’১৪’ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার তিন দিনব্যাপী এই উত্সবের উদ্বোধন করেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে পুরকৌশল ভবনের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রাশাসনিক ভবন ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে গোলচত্বরে এসে শেষ হয়। এ সময় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, শেখ রাসেল হলের প্রভোস্ট ও মানিবক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল ছাত্রছাত্রী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে র্যাগ ডে-২০১৯-এর কেক কাটা হয়।