রামগঞ্জে প্রতিবন্ধীকে বসতঘর হস্তান্তর

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৬

 রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগঞ্জ স্থানীয়দের সহযোগিতায় উপজেলার নয়নপুর গ্রামের প্রতিবন্ধী বিউটি ও তার বিধবা মা সুফিয়া বেগমের জন্য বসতঘর নির্মাণ করে শুক্রবার দুপুরে হস্তান্তর করা হয়েছে। ঘর হস্তান্তর শেষে নয়নপুর বাংলাবাজার মমতা শপিং কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইছাপুর ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহর সভাপতিত্বে প্রধান অতিধির বক্তব্য রাখেন রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন।