সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:০৬

নিকাহ-তালাক রেজিস্ট্রারদের সঙ্গে মতবিনিময়

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলায় কর্মরত নিকাহ ও তালাক রেজিস্ট্রারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা সাব-রেজিস্ট্রার মো. শাহীন আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

কোটচাঁদপুরে হজ্ব প্রশিক্ষণ

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা কপোতাক্ষ হজ্ব গ্রুপের উদ্যোগে গত শুক্রবার ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনাতনে এক হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল মুহাম্মদ মহসিন আলীর সভাপতিত্বে ও কপোতাক্ষ হজ্ব গ্রুপের পরিচালক এস এম সাখাওয়াত হুসাইনের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাজাহান আলী, বিএনপি নেতা আহমদ আলী, ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার তোফাজ্জল হোসেন, কোটচাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল হোসেন সাথী, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, কোটচাঁদপুর মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক শরিফুজ্জামান তুহিন ও দামুড়হুদা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রশীদ প্রমুখ।