আর নয় স্লো ওভাররেটে নিষেধাজ্ঞা

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ২১:১৯

আন্তর্জাতিক ক্রিকেটে ধীরগতির ওভাররেটের কারণে নিষিদ্ধ হবেন না আর কোনো অধিনায়ক। সমপ্রতি আইসিসি এক বৈঠকে সিদ্ধান্ত নেয় যে, দলের ওভাররেটের হিসাব রাখবে তারা এবং এমন পরিস্থিতিতে পুরো দলকেই জরিমানা করা হবে। সিদ্ধান্তটি আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কার্যকরী হবে বলে জানায় আইসিসি। আগামী ১ আগস্ট শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে। সিদ্ধান্তটি নিয়ে আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রয়োজনীয় ওভাররেটের পেছনে থাকলে প্রতিটি ওভারের জন্য সেই দলের কম্পিটিশন পয়েন্ট থেকে পয়েন্ট কেটে নেওয়া হবে। ওভাররেটে বাজেভাবে পিছিয়ে থাকলে দলের অধিনায়করা আর নিষিদ্ধ হবেন না। সব খেলোয়াড়রাই এর পেছনে দায়ী এবং অধিনায়কের সমানই শাস্তি পাবেন।’