নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা গরুর বাজার এলাকায় মোবারক হোসেন (২০) নামে এক তরুণকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সাগরিকা গরুর বাজার ফৌজদার পাড়ায় এ ঘটনা ঘটে। মোবারক হোসেন ঐ এলাকার মোশারফ হোসেনের পুত্র। এ ঘটনাটির পেছনে ঐ এলাকায় চাঁদাবাজি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি কিশোর গ্যাংয়ের বখে যাওয়া একদল তরুণ জড়িত বলেও পুলিশ সূত্র থেকে প্রাথমিকভাবে জানা গেছে।
পাহাড়তলী থানা পুলিশ জানায়, মোবারক হোসেনের মুখে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, কাঠ জাতীয় জিনিসের আঘাতে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে ঘটনার কারণ এখনো জানা যায়নি।
০
