শাপলা বিক্রি করে সংসার চলে ওদের .................

আপডেট : ২০ জুলাই ২০১৯, ০০:০৯

মুন্সীগঞ্জ : জাতীয় ফুল শাপলা। শাপলা দেখতে যেমন সুন্দর, তেমনি তরকারি হিসেবে এটি খেতেও সুস্বাদুু এবং অত্যন্ত পুষ্টিকর। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জমির পানিতে শাপলা জন্মে থাকে। আর সেই শাপলা তুলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন অনেকে। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কয়েক শ পরিবার বর্ষা মৌসুমে শাপলা বিক্রি করে সংসার চালান। সিরাজদিখানের অধিকাংশ কৃষকের প্রধান ফসল আলু। আলু মৌসুম শেষে কৃষকদের হাতে তেমন কোনো কাজ থাকে না। তাই তারা বর্ষার অপেক্ষায় থাকেন। আর বর্ষা মৌসুমে অনেক কৃষকই শাপলা তুলে ও বিক্রি করে থাকেন। শাপলা বিক্রিতে কোনো পুঁজির দরকার হয় না। কেবল বর্ষার পানিতে নিমজ্জিত জমি থেকে শাপলা তুলে আনতে হয়। এরপর বিক্রি করা হয় বিভিন্ন বাজারে        —বাছিরউদ্দিন জুয়েল