পরিকল্পিতভাবে আধুনিক গাজীপুর গঠন ও উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। গতকাল শুক্রবার বিকালে টঙ্গি প্রেসক্লাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেগম শামসুন্নহার ভূইয়া এমপিকে দেয়া সংবার্ধনা অনুষ্ঠানে টঙ্গির বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ এসব কথা বলেন। টঙ্গি উন্নয়ন পরিষদের উদ্যোগে ও পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ঢাকাস্থ গাজীপুর উন্নয়ন পরিষদের আহবায়ক সাংবাদিক আতাউর রহমান ও যুগ্ম আহবায়ক এম.এ সালাম শান্ত, পরিবেশবিদ মো. শহীদুল্লাহ, ডা. জালাল আহমদ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
