বিশ্বব্যাপী মাটি দিবস
ডিসেম্বরের পাঁচ,
মাটির যত্নে মেলে রত্ন
সতেজ হবে গাছ।
মাটির স্বাস্থ্যে নয়তো হেলা
সচেতন হও আজ,
দূষণমুক্ত মাটির জন্য
করতে হবে কাজ।
মাটির স্বাস্থ্য ভালো হলে
ফসল ভালো হয়,
সুষম সার দিলে পরে
জমি সুস্থ রয়।
অধিক ফলন পেতে হলে
মাটি টেস্ট আগে,
জানা যাবে মাটির স্বাস্থ্য
যে সব সার লাগে।
বেশি করে জৈব সারে
মাটি সুস্থ হয়,
দূষণযুক্ত হলে মাটি
জীবন বিষাদময়।
