ফরিদপুরের হত্যা মামলার  ২ জন আসামী রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২১:২৩

ফরিদপুরের কবির উদ্দিন (৫০) হত্যার ২ আসামীকে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১ এর সহযোগীতায় ডিএমপি বিকেলে খিলক্ষেত থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

সেখান থেকে কবির হত্যার আসামী মোঃ সম্রাট (২৫) ও তার ভাই সাজিতকে (২৩) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

গত বছরের ২ নভেম্বর ফরিদপুরের সদরপুর থানাধীন সাড়ে সাতরশি বাজার থেকে বাড়িতে ফেরার পথে কবিরের অটোবাইক ঘোড়ানোর সময় সম্রাটের অটোবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এরপর এ নিয়ে দুজনের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সম্রাট ও তার ভাই সাজিত কবিরকে মারধর করে।

মার খেয়ে গুরুতর অবস্থায় কবিরকে ফরিদপুর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এরপর কবিরের ছোট ভাই সম্রাটসহ ও সাজিতকে আসামী করে ফরিদপুর সদরপুর থানায় হত্যা মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে আজ তাদেরকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।

ইত্তেফাক/এএম