কুলাউড়ায় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ খান গ্রেপ্তার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৬:৩২

মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা নবাব আলী সাজ্জাদ খাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকা থেকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত নবাব আলী সাজ্জাদ খান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, 'বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে। ওই মামলায় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ খানকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএম