নীরব চন্দন
দুজন যুবক ছেলে টু-লেট দেখে বাসা ভাড়া নেওয়ার জন্য একটি বাসায় ঢুকে বলল, ‘আঙ্কেল, বাসা ভাড়া হবে? আমরা টু-লেট দেখে এসেছি।’
বাড়িওয়ালা :টু-লেটে তো স্পষ্ট করে লেখা আছে যে, শুধুমাত্র ছোট পরিবারের জন্য বাসা ভাড়া দেওয়া হবে।
যুবক ছেলে :জি আঙ্কেল। আমরা টু-লেট ভালোভাবে দেখেই এসেছি।
বাড়িওয়ালা :আচ্ছা। থাকবে কে কে? ফ্যামিলির সদস্য সংখ্যা কত জন?
যুবক ছেলে :আঙ্কেল, আমরা দুজন থাকব।
বাড়িওয়ালা :কিন্তু তোমাদের দেখে তো অবিবাহিত মনে হচ্ছে।
যুবক ছেলে :জি আঙ্কেল, আমরা দুজনই অবিবাহিত।
বাড়িওয়ালা :কিন্তু আমি তো ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দেব না।
যুবক ছেলে :জি, আমরা ফ্যামিলি-ই। ছোট ফ্যামিলি।
বাড়িওয়ালা :মানে কী?
যুবক ছেলে :আমি আর আমার দূর সম্পর্কের পাড়াতো ছোট ভাই। আমরা দুজনে একই কলেজে ভর্তি হয়েছি। আমরা দুজনে এখন ছোট ফ্যামিলি। কারণ মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন নিয়েই তো পরিবার গঠিত হয়।
বাড়িওয়ালা :অ্যাঁ!
খিলক্ষেত, ঢাকা।
