গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফোর্টিনেট এর সিকিউরিটি ফেব্রিক বিষয়ে এক নলেজ শেয়ারিং ফোরাম আয়োজন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। পার্টনার, কাস্টমার এবং সাংবাদিকদের নিয়ে আয়োজিত পৃথক সম্মেলনে বর্তমান সময়ের সবচেয়ে জটিলতম নেটওয়ার্ক থ্রেট ও এর সমাধান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ায় ফোর্টিনেট-এর সিস্টেম ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর মাইকেল জোসেফ এবং ভারতের আঞ্চলিক পরিচালক নাভিন মেহরা বর্তমান সময়ের বিভিন্ন সাইবার নিরাপত্তা এবং উদীয়মান সমস্যা বিষয়ে তাদের তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে মাইকেল জোসেফ বলেছেন, ডিজিটাল রূপান্তর নতুন অপারেটিং এবং পরিষেবা তৈরি করেছে। যা আইওটি, মোবাইল কম্পিউটিং এবং ক্লাউড ভিত্তিক সেবা প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের কাছে অনস্বীকার্য মূল্য সৃষ্টি করছে। যেহেতু, সাইবার ঝুঁকির গতি এবং ব্যাপ্তি ক্রমশ বেড়ে চলেছে, সেহেতু নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও একই ধরনের রূপান্তর আবশ্যক। এর জন্য প্রয়োজন সকল প্রকার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ইউজারদের চাহিদাগুলোকে অটোমেটেড বিজনেস রেসপন্স এ পরিনত করা হয়ে থাকে।
