আব্দুল মালেক জাগরণী
আমার বাবার শালার বোনে
বাপকে দিল গালি
তবু বাবা দিব্যি হাসে
কারণ কী তার? শালি।
বাবার গালি আমার গায়ে
তোলে ভীষণ জ্বালা
আমি কিছু বলছি না যে!
কারণ? আমার খালা।
বাপকে আমার মটকু বলে
মটকু হলো মোটা
গরুচোর ও কিপ্টে বলে
কিপ্টে হলো খোটা।
গালাগালি মধুরও হয়!
তা জেনেছি পরে
বউ এনেছি, শালি ফ্রি!
এখন আমার ঘরে।
কোম্পানীগঞ্জ, সিলেট।
