নৌকা ভ্রমণ

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:৩৯

 

রায়হান ফেরদৌস

 

শহরে নেই গ্রামের মতন

হাঁটু সমান কাদা,

বর্ষা এলেই চিত্র বদলায়

মনে লাগে ধাঁধা।

এটা সড়ক নাকি? খাল-বিল,

পুকুর কিংবা নদী,

জল খেলাতে মেতে উঠি—

বর্ষায় নিরবধি।

বছরজুড়ে ড্রেনেজ খনন

থাকেও ভাই থেমে,

বর্ষা এলে ঠিকাদারগণ

কাজে পড়েন নেমে।

সড়কজুড়ে ডিঙ্গি নৌকা!

দৃশ্য কতই ভালো,

না বুঝে ক্যান আমজনতা

কপাল করছ কালো।

বাস, রিকশা আর প্রাইভেটকারে

বোরিং আসতে পারে,

বর্ষায় নিন হালকা বিনোদন;

নৌকার ব্যবহারে।