সংলাপ সত্যজিত্ বিশ্বাস
আরে যাস কই? দেখছিস না, মশার স্প্রে ছিটাচ্ছে, মারা পড়বি তো।
কী যে বলিস, শুনে হাসি পায়। ওসব তো এখন আমাদের কাছে বডি স্প্রে।
বডি স্প্রে
হাঃ হাঃ হাঃ! দেখ দেখ আমাদের তাড়াতে কয়েল জ্বালিয়েছে।
এত বোকা, মানুষ হয়? সারা দুনিয়া আপগ্রেড ভার্সনে কোথায় চলে গেছে, আর এরা এখনো আছে মান্ধাতার আমলের কয়েল নিয়ে!
আপগ্রেড ভার্সন
একটা সময় মানুষ দুই হাত দিয়ে ঠাস ঠাস করে আমাদের মারত। কয়েল জ্বালিয়ে, স্প্রে করে কতভাবেই না মারত। এখন পারে না কেন রে?
ওদের বাপ, দাদারা হাসতে হাসতে সেই নির্মম গল্প শুনিয়েছে, আর আমাদের বাপ, দাদারা কাঁদতে কাঁদতে সেই গল্প শোনায়নি? এর নাম প্রতিশোধ। ভয়ংকর প্রতিশোধ।
ভয়ংকর প্রতিশোধ
