লেখা তারেকুর রহমান
আঁকা রবিউল ইসলাম সুমন
চাইলাম দুধ আর ডিটারজেন্ট। আপনি শুধু দুধ দিলেন কিন্তু ডিটারজেন্ট দিলেন না। ঘটনা কি একটু বলেন তো?
স্যার মনে হয় খবর-টবর রাখেন না। এখন দুধের সঙ্গে ডিটারজেন্ট মেশানো হয়। তাই দুধ কিনলে আর ডিটারজেন্ট কিনতে হয় না।
ভাই এটা কী ফল দিলেন? এটা কিনে রেখে আমি বিদেশ যাই। এক মাস পর এসে দেখি ফলগুলো এখনো তাজা। আশ্চর্য ব্যাপার!
আশ্চর্য হওয়ার কী আছে? বাজারের এ ফলগুলোতে এমন মেডিসিন দেওয়া আছে, যা আপনি বাসায় রেখে এক বছর পর এলেও দেখবেন তাজা।
এখান থেকে জামা নেওয়ার পর এক ধোয়া দেওয়ার সাথে কালার চেইঞ্জ হতে লাগল।
কী যে কন ভাইজান, এই জামা নতুন প্রযুক্তিতে তৈরি। আপনি যতবার ধুইবেন ততবারই ভিন্ন ভিন্ন কালার হয়ে যাবে।
