ষষ্ঠ শ্রেণির দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৯:২৮

সঞ্জীব বর্মন

সহকারি শিক্ষক ও উদ্ভাবক, এটুআই

ভরট্ট পদুমশহর পঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা

পরীক্ষণের নাম: দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দুরত্ব

( জ্বলন্ত মোমবাতির উপর পানি ঢালা )

স্বল্পমূল্যের ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগতম।

আজকের এই পরীক্ষণটির মাধ্যমে দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব  পর্যবেক্ষণ করতে পারবো।

পরীক্ষণটি করতে প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে:

১টি বড় (১৮ইঞ্চি/১৮ইঞ্চি) স্বচ্ছ কাচ, দুটি মোমবাতি,  কয়েকজন শিক্ষার্থী ।

কার্যপদ্ধতি:          

¦ কাঁচটিকে টেবিলের উপর এমনভাবে স্থাপন করি যেন নড়াচড়া না করে।

¦ একটি মোমবাতি জ্বালিয়ে কাঁচের সামনে টেবিলের উপর রাখি।

¦  কাঁচের পিছনে জ্বলন্ত মোমবাতির প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাবে।

¦ দ্বিতীয় মোমবাতিটি কাঁচের পেছনে এমন ভাবে দাঁড় করাই যাতে জ্বলন্ত মোমবাতির শিখাটি দ্বিতীয় মোমবাতির শিখার মতো মনে হয়।

¦ কাঁচ হতে জ্বলন্ত মোমবাতির দূরত্ব এবং দ্বিতীয় মোমবাতির দূরত্ব মাপি।

¦ কাঁচ হতে জ্বলন্ত মোমবাতির দূরত্ব এবং দ্বিতীয় মোমবাতির দূরত্ব সমান।

পর্যবেক্ষণ:কাঁচ হতে জ্বলন্ত মোমবাতির দূরত্ব এবং দ্বিতীয় মোমবাতির দূরত্ব সমান হওয়ার কারণ কী?

বৈজ্ঞানিক ব্যাখ্যা:মোমবাতির প্রতিচ্ছবির কারণে এরকম ঘটনা ঘটে। কাঁচ হতে মোমবাতির দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান।

সিদ্ধান্ত:দর্পণ হতে বস্তুর দূরত্ব ও বিম্বের দূরত্ব সমান।

সতর্কতা:সম্পূর্ণ কাজটি সাবধানে করতে হবে যাতে হাতে আগুন না লাগে।