বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
সুধীর বরণ মাঝি, শিক্ষক
চাঁদপুর সরকারি মহাবিদ্যালয়
১। cop -এর পূর্ণ নাম কী ? (ক) combined Opposition party
(খ) combine Opposite party
(গ) combined Opposite party
(ঘ) combine Opposition party।
২। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের অনেক নেতা মর্মাহত হন। এর যথার্থ কারণ হলো- (i) মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ
(ii) দমন নীতি
(iii) বাংলা ভাষার অবমাননা। (ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i,ii ও iii। নিচের উদ্দীপকটি পড়ে ৩, ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও : হোসেনপুর ইউনিয়নের নির্বাচনে ৭জন চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কামাল হোসেন প্রভাবশালী ব্যক্তি। উক্ত ব্যক্তিকে পরাজিত করার জন্য বাকী ৪জন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেন। ফলে কামাল হোসেন ব্যাপক ভোটে পরাজিত হন। ৩। উদ্দীপকের সাথে কোন সালের নির্বাচনের মিল রয়েছে ? (ক) ১৯৪৫ (খ) ১৯৫০ (গ) ১৯৫৪ (ঘ) ১৯৫৭। ৪। উক্ত নির্বাচনে জোটবদ্ধ দলের নাম কী ? (ক) যুক্তফ্রন্ট (খ) গণফ্রন্ট
(গ) মুসলিম লীগ (ঘ) কমিনিস্ট। ৫। আলোচ্য ঐক্যবদ্ধ দলের নির্বাচনী ইশতেহার ছিল - (i) বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা
(ii) অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা (iii) জমিদারি প্রথা বিলুপ্ত করা। (ক) i ও ii (খ) ii ও iii
(গ)i ও iii (ঘ) i, ii ও iii। ৬। আওয়ামী মুসলিম লীগের অন্যতম দাবি ছিল কোনটি ? (ক) সমাজতন্ত্র প্রতিষ্ঠা (খ) আঞ্চলিক স্বায়ত্তশাসন
(গ) রাজতন্ত্র প্রতিষ্ঠা (ঘ) গণতন্ত্রকে নস্যাত্।
৭। ভাষা আন্দোলন পরবর্তীতে জন্ম দেয়-
(i) সামাজিক আন্দোলন (ii) রাজনৈতিক আন্দোলন (iii) অর্থনৈতিক আন্দোলন । (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii। ৮। আইয়ুব খান সামরিক আইন জারি করেন কখন ? (ক) ১৯৫৬খ্রিষ্টাব্দে (খ) ১৯৫৭খ্রিষ্টাব্দে
(গ) ১৯৫৮খ্রিষ্টাব্দে (ঘ)১৯৫৯খ্রিষ্টাব্দে । ৯। গণপরিষদের কাজ ব্যাহত হওয়ার যথার্থ কারণ কোনটি ?
(ক) শাসকগোষ্ঠির অনীহা (খ) রাজনৈতিক অস্থিরতা (গ) প্রাকৃতিক দুর্যোগ (ঘ) জনগণের অনীহা। নিচের উদ্দীপকের আলোকে ১০, ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও : শান্তা ঈদের ছুটিতে বেড়াতে যায় ভাষা শহিদ জব্বারের বাড়িতে। সেখানে গিয়ে তাঁর আত্মীয়স্বজনদের সঙ্গে কিছু সময় কাটান এবং সমবেদনা প্রকাশ করেন। ১০। শান্তা যাঁর বাড়িতে বেড়াতে যায় তাঁর আত্মত্যাগে কোন দিনটি বাঙালির জীবনে স্মরণীয় হয়ে আছে ? (ক) ২১ জানুয়ারি (খ) ২১ ফেব্রুয়ারি
(গ) ৭মার্চ (ঘ) ১৭এপ্রিল ।
১১। উদ্দীপকের শহিদের সাথে শহিদ হয়নি
(ক) মতিউর রহমান (খ) সালাম
(গ) বরকত (ঘ) শফিউর। ১২। উদ্দীপকের শহিদ জব্বার যে সময়ে শহিদ হন সে সময়ে পাকিস্তানের শাসক ছিলেন-
(i) লিয়াকত আলী (ii) খাজা নাজিমুদ্দীন
(iii) আইয়ুব খান। (ক) i (খ) i ও ii (গ)ii ও iii (ঘ) i,ii ও iii। ১৩। একটি রাষ্ট্রের শাসনকার্য কীভাবে পরিচালিত হয়?
(ক) সংবিধানের মাধ্যমে (খ) সরকারের মাধ্যমে
(গ) আইনের মাধ্যমে (ঘ) রাজনৈতিক দলের মাধ্যমে। ১৪। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে ?
(ক) ২২১টি (খ) ২২২টি (গ) ২২৩টি (ঘ) ২২৪টি। ১৫। ১৯৬৬খ্রিষ্টাব্দে কয় দফা দাবি উত্থাপনের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের দলে পরিণত হয় ?
(ক) ছয় দফা (খ) সাত দফা
(গ) এগারো দফা (ঘ) একুশ দফা।
১(ক), ২(ঘ), ৩(গ), ৪(ক), ৫(ঘ), ৬(খ), ৭(গ), ৮(গ), ৯(ক), ১০(খ), ১১(ক), ১২(খ), ১৩(ক), ১৪(গ), ১৫(ক),
