বজলুর রশীদ
উজান পানি ঢলে আসে
ব্যাপক হারে ফসল ভাসে
চাষি ক্ষতির মুখে
চাপা কষ্ট বুকে
তিস্তা নদীর আশেপাশে।
বিপত্সীমা নদীর চরে
ব্যাপক হারে ফসল মরে
পাহাড়ি ঢল পানি
হচ্ছে জীবন হানি
চরের মানুষ কষ্ট করে!
তিস্তার পানি কেমনে রুখে
আর কতকাল যাবে দুখে
ডুবছে বরাবর
এবং কারো ঘর
চাপা কষ্ট ‘হামার’ বুকে।
