রঙ্গরস

আপডেট : ২০ জুলাই ২০১৯, ২০:০৮

তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে সিনেমা দেখতে গেল এক দম্পতি। হলে ঢোকার সময় টিকেট চেকার তাঁদের বলল, ‘সিনেমা চলাকালীন সময়ে যদি আপনাদের বাচ্চা হলের মধ্যে কাঁদতে শুরু করে তা হলে আপনাদের বের হয়ে যেতে হবে। তবে সেক্ষেত্রে আপনাদের টাকা ফেরত দেওয়া হবে।’ শর্তে রাজি হয়ে তাঁরা হলে ঢুকে সিনেমা দেখা আরম্ভ করলেন। অর্ধেক সিনেমা যখন শেষ হয়েছে তখন স্ত্রী তাঁর স্বামীকে বললেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে বাজে সিনেমা হলো এটি।’

‘ঠিক আছে তা হলে সুমনকে চিমটি কাটা শুরু কর’, স্বামীর উত্তর।

গতকালের ব্রেন গেমের উত্তর :

খ। লক্ষ করুন, পাশাপাশি অথবা উপরে-নিচে প্রথম দুটো টাইলসে যা থাকে তা তৃতীয় টাইলসে অদৃশ্য হয়ে যায়।